আইআইইউসিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স সম্পন্ন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে গত শনি ও রবিবার “বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” শীর্ষক ২য় এবং আইআইইউসি'র ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। দ্বিতীয় দিন হোটেল আগ্রাবাদের মিলনায়তনে আয়োজিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সালাহউদ্দিন কাসেম খান।\n\nকনফারেন্সে আইআইইউসি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।\n\nউল্লেখ্য, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, বাহরাইন ও ফিলিপাইনসহ ৮টি দেশের ১১টি বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক কনফারেন্সের কো-অর্গানাইজার হিসেবে যুক্ত ছিল। বিশ্বের বিভিন্ন দেশের ১৭২ জন গবেষক-প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। কনফারেন্সে জমা পড়া ১৬৫টি গবেষণা প্রবন্ধের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ১১৪টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। মোট ২৩টি একাডেমিক সেশনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন।\nআন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে গত শনি ও রবিবার “বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট” শীর্ষক ২য় এবং আইআইইউসি'র ১৮তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। দ্বিতীয় দিন হোটেল আগ্রাবাদের মিলনায়তনে আয়োজিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি সালাহউদ্দিন কাসেম খান।